এম এ হামিদ খান
সহকারী অধ্যাপক
ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা
আন্তরিক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা তোমাদের সবাইকে। কেমন আছ? করোনা ভাইরাসের কারণে আমাদের স্বাভাবিক জীবনের সর্বক্ষেত্রেই এসেছে পরিবর্তন এবং পরিবর্ধন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ‘অনলাইন ক্লাস’ নিচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো অনুসরণ করছ কিন্তু অধিকাংশ ছাত্র/ছাত্রীর পক্ষে অনলাইন ক্লাসে যোগ দেওয়া সম্ভব হয় না। অনেকে শুধু একনজরে দেখে ক্লাসটি কোন বিষয়ের এবং কে নিচ্ছে। তাই তোমাদের উপকারার্থে আজ অনলাইন ক্লাসের পাশাপাশি Online Teaching and Learning ক্লাসের ধারাবাহিকভাবে একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রীদের জন্য ইংরেজি Grammar নিয়ে আলোচনা করব।
Grammar কী এবং কেন পড়বে? ইংরেজি বিষয়ে তোমাদের Comprehension, Composition এর সাথে গুরুত্বপূর্ণ Topic হলো Grammar. তোমাদের Syllabus ‘Communicate English’কে সমৃদ্ধ করতে Grammar এর বিভিন্ন Important Topics রয়েছে যাকে Applied Grammar বলে।
শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে তোমাদের Basic Grammar-ও পড়তে হবে। যেমন: Tense, The Parts of speech, Verb এর ব্যবহার ইত্যাদি। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের Syllabus এর ভেতর Applied Grammar এবং Basic Grammar এর সমন্বয় করেই Teaching দিতে।
আজ আমরা Verb নিয়ে আলোচনা করব। তোমরা জান A verb is a very important Part of a sentence.Verb ছাড়া কোনো Sentence হবে না। Verb এর প্রকারভেদ অনেক এবং এর ব্যবহারও ব্যাপক। যেমন:
(1) Finite and Non-finite verbs.
(2) Principal verb and Auxiliary verb.
(a) Primary Auxiliary (Verb ‘to be’ এবং Verb ‘to have’).
(3) Transitive verbs এবং Intransitive verbs এর সাথে পড়তে হবে Conjugation of verbs, Gerund, Participle (Present, Past, Perfect).
আমরা নিয়মিতভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা লেখাগুলো মনোযোগ সহকারে পড়বে।
