স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে স্থগিত হয়ে থাকা নারী ফুটবল লিগ পুনরায় শুরু হচ্ছে আগামী শনিবার। গতকাল নারী ফুটবল দলের ফিকশ্চার ঘোষণা করেছে বাফুফে। শনিবার বসুন্ধরা কিংস এবং এফসি উত্তরবঙ্গ ফুটবল দলের খেলা বিকাল ৩টায়। ১১ নভেম্বর প্রথম পর্বের খেলা শেষ হবে। ১২-১৮ নভেম্বর খেলোয়াড়দের মধ্যবর্তী দলবদল। নারী ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২০ নভেম্বর। সাত দল খেলছে লিগে।
