কেশবপুর (যশোর) সংবাদদাতা
উঁচু এলাকা হলুদ চাষের জন্য উপযোগী হওয়ায় এবং অন্য বছরের তুলনায় হলুদের দাম বেশি থাকায় উপজেলায় এবার অধিক জমিতে হলুদের আবাদ হয়েছে। দোরমুটিয়া গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, হলুদ চাষে খরচ কম হওয়ার সঙ্গে সঙ্গে লাভ বেশি হওয়ায় এবার অধিক জমিতে হলুদ চাষ হয়েছে। সব খরচ বাদে প্রতি বিঘায় সর্বনিম্ন ৭ হাজার টাকা লাভ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বলেন, গত বছর উপজেলায় মাত্র ৬৭০ বিঘা জমিতে হলুদ চাষ হয়েছিল। এ বছর ৯০০ বিঘা জমি চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
