বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
পরিবেশবান্ধব এবং খরচ অল্প হওয়ায় পোকা দমনে আলোক ফাঁদ পদ্ধতি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে বাগমারার কৃষকদের কাছে। তারা এখন ফাঁদের উপকরণ সংগ্রহ করে জমিতে স্থাপন করছেন। মাড়িয়ার কৃষক লুত্ফর রহমান জানান, বেগুন খেতে পোকা দমনের জন্য আলোক ফাঁদ পদ্ধতি প্রয়োগ করে বেশ সুফল পাচ্ছি। এখন পর্যন্ত খেতে পোকা ধরেনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, আমরা কৃষকদের পোকা দমনের জন্য আলোক ফাঁদসহ বিভিন্ন প্রাকৃতিক উপায় অবলম্বনের জন্য পরামর্শ ও সহযোগিতা করে থাকি। এভাবে পোকা দমন পরিবেশ ও মানব দেহের জন্য কল্যাণকর।
