কমলগঞ্জে দুই চা-শ্রমিক নেতার স্মরণে শোকসভা

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জের সুনছড়া চা-বাগানের প্রবীণ দুই শ্রমিক নেতা সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়ুর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে রবিবার সুনছড়া চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিক নেতা জিবাধন নায়েকের সভাপতিত্বে ও চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হরিনারায়ণ হাজরার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহিদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন প্রমুখ।