ভ্রাম্যমাণ প্রতিনিধি
সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরির আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট প্রথা বাতিলের দাবিতে রবিবার ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি রাব্বি হোসেন, সাধারণ সম্পাদক মাহবুর রহমান মাহফুজ ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন। কর্মসূচিতে যুবকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
