ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে রবিবার সিএনজি-ফোরস্ট্রোক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আট জন আহত হয়েছে। উপজেলার ছাতক-জাউয়া সড়কের টেটিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর এলাকার বাসিন্দা।
