এডিবির ‘লিডিং পার্টনার ব্যাংক’ পুরস্কার পেল সিটি ব্যাংক

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:০৭

 

সিটি ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর কাছ থেকে ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পুরস্কার অর্জন করেছে। এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইনান্স প্রোগ্রাম (টিএসসিএফপি)-এর অধীনে সম্পাদিত ট্রেড লেনদেনে সর্বোচ্চসংখ্যক লেনদেন নিশ্চিত করার ফলে সিটি ব্যাংক এই পুরস্কারটি  অর্জন করেছে। সম্প্রতি বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী এডিবির ২০০ ব্যাংকের প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন এই আয়োজনে। বিশ্বের ২৫টি ব্যাংককে ২০টি ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত করে ফিলিপাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি। —প্রেস বিজ্ঞপ্তি