সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর উপজেলার ধল্লা লাঙ্গুলিয়াতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে সিংগাইর কমিউনিটি পুলিশিং ফোরাম গত শনিবার ধল্লা বিট পুলিশিং কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি- পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন। ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। থানা যুবলীগ নেতা কোহিনুর ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত আবুল কালাম, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট কোহিনুর ইসলাম সানি প্রমুখ।
