মিঠামইনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:৫৪

এলাকায় আধিপত্য বিস্তার ও জমির সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি হেমন্তগঞ্জ গ্রামে। গতকাল রবিবার সকালে মাঠে যাওয়ার সময় হেমন্তগঞ্জ বাজারসংলগ্ন মসজিদের সামনে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর চড়াও হয়। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হলে চিকিত্সার জন্য কিশোরগঞ্জে আনার সময় পথেই তার মৃত্যু হয়। মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।