ইত্তেফাক ডেস্কযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নীতির কড়া সমালোচনা হয়েছে মেক্সিকোতে। সেখানে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা জানিয়েছেন এবং তার কুশপুত্তলিকা পুড়িয়েছেন। তারা আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছে তিজুয়ানা সীমান্তে বিক্ষোভ হয়। তারা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেন, ট্রাম্প আমরা আপনার দেওয়াল নির্মাণের জন্য অর্থ দেব না। -রয়টার্স
