কানাডার কিবেক শহরে তলোয়ার দিয়ে কুপিয়ে দুই জন মানুষকে খুন করেছে এক ব্যক্তি। তার পরনে ছিল মধ্যযুগী কায়দার পোশাক। এ হামলায় আরো কমপক্ষে পাঁচ জন আহতও হয়েছে। পুলিশ এ ঘটনার পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকবার অনুরোধ জানিয়েছে। ঘটনাটি ঘটে ওল্ড কিবেক এলাকায়। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার কিছু পরে পার্লামেন্ট হিল এলাকায় প্রথম হামলার খবর আসে। গ্রেফতারকৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর সংবাদদাতারা টুইটারে ছবি প্রকাশ করে বলছেন, কিউবেকের পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়। - বিবিসি
