গুলির হুমকি উপেক্ষা করে বেলারুশে বিক্ষোভ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:২৫

বেলারুশে গুলির হুমকি উপেক্ষা করে সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী মিনস্কে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভে জড়ো হন। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে সরে যেতে বললেও তারা সেখানেই অবস্থান নেন। এমনকি পুলিশ স্টান গ্রেনেডও নিক্ষেপ করে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। গত ১২ সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত থাকলেও প্রেসিডেন্ট পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। শত শত বিক্ষোভকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। -রয়টার্স