সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৯:৪৪

শিবচরের দত্তপাড়ায় সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস  আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর কবরে পুষ্প অর্পন ও কবর জিয়ারত ক‌রে যাত্রা শুরু কর‌লেন মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দরা। র‌বিবার বি‌কে‌লে তিন ইউ‌নিয়‌নের সেক্টর কমান্ডার ও উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামা‌ন খানের উপ‌স্থি‌তি‌তে নব‌নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দরা কবর জিয়ারত ক‌রে মরহু‌মের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন।

এসময় আ‌রও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা স্বেচ্ছা‌ সেবকলী‌গের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্সী, নব‌নির্বা‌চিত ক‌মি‌টির সভাপ‌তি ম‌তিউর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম রাড়ি, সহসভাপতি ইদ্রিস শিকদার, সহ-সভাপতি রিপন চৌধুরী, সহ-সভাপতি মাসুদ মাদবর, সহ-সভাপতি নাসির চৌধুরী, সহ-সভাপতি মঞ্জু মেম্বার, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকা মাদবর, সাংগঠনিক সম্পাদক সেলিম মাদবর, সাংগঠনিক সম্পাদক আচমত আকন, অর্থ বিষয়ক সম্পাদক জসিম মোল্লাসহ নবনির্বা‌চিত ক‌মি‌টির সব সদস্য ও মাদবরেরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দরা।

উ‌ল্লেখ‌্য, গত ৩১ অক্টোবর শনিবার দুপুরে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শিবচরে মাদবরেরচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলার মাদবরচর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।

ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ‌্যমে আগের কমিটি বিলুপ্ত করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনু‌মোদন দেন উপ‌জেলা আওয়ামী লীগ।

ইত্তেফাক/কেকে