বগুড়ার শেরপুরে পাচারকালে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৯:৪৪

বগুড়ার শেরপুরে পাচারকালে ৪০মেট্রিকটন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় সার পাচারকাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও ট্রাকের দুই চালক এবং চালকের দুই সহকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

রবিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় দুই ট্রাক বোঝাই সারগুলো আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে সারগুলো আটক করা হয়েছে। তিনি বলেন, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে সারগুলো যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাচ্ছিলেন বলে ট্রাকের চালকরা জানায়। আটককৃত ট্রাকের (ঢাকা মেট্টো ট-২২-৪৯০৩) চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডীপুর গ্রামের জামাল উদ্দীন (৩০) ও তার সহকারী একই গ্রামের লিটন কুমার (২৫), আরেক ট্রাকের (ঢাকা- মেট্টো ট-২০-৪০০৫) চালক একই জেলা-উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ নারায়নপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৪) ও তার সহকারি নাসির আলীকে (২৩) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ইত্তেফাক/এমআরএম