'সীমান্ত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে আপোষহীন হতে হবে '

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৩:১১

 সীমান্ত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে আপোষহীন হতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী  এস জয়শঙ্কর । শনিবার সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। 

পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সন্ত্রাসবাদের এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আপোষহীন হতে হবে।  যদি এই অঞ্চলের  উন্নয়ন করতে হয় তাহলে এর জন্য কেবল বাণিজ্য, সংযোগ এবং যোগাযোগের দিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেই  হবে না, রাষ্ট্রীয় নীতি হিসাবে সন্ত্রাসবাদকে দূরে রাখতে হবে। 

 এস জয় শঙ্কর আরো বলেন,    ভারত চিরকালই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এগোতে চায়। আর এটাই ভারতের ইতিহাস ও সংস্কৃতি। 

ইত্তেফাক/এআর