ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার রাতে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী ওই মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, পাড়াভাসাটি গ্রামের নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ৩ বছর ধরে প্রবাসে চাকরি করছেন। এ সুযোগে প্রতিবেশী মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে মজিবুর রহমান (৪০) তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এব্যাপারে তাকে স্বামীর বাড়ির লোকজন উত্ত্যক্ত না করার জন্য নিষেধ করার পর সে ওই নারীর ওপর ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই নারী তার প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা বলার জন্য ঘরের বাইরে বের হলে প্রতিবেশী মজিবুর মুখ চেপে ধরে তার দোকানের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
আরো পড়ুন: ইআরএফ সেরা রিপোর্ট বিজয়ী হলেন জামাল উদ্দীন
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম
