প্রাণিজগত্

ক্যাঙ্গারু ইঁদুর

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:০৮

উত্তর আমেরিকার মরুভূমিতে দেখা যায় অনেকটা ক্যাঙ্গারুর মতো এক বিশেষ ধরনের প্রাণী, যারা ‘ক্যাঙ্গারু ইঁদুর’ নামে পরিচিত। অথচ আসল ক্যাঙ্গারুর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। দুই পা, শারীরিক গঠন ক্যাঙ্গারুর মতো বলে এদের এমন নামকরণ। এই বিশেষ প্রজাতির ইঁদুরের দেহে একধরনের থলেও রয়েছে। তবে সেই থলে তাদের পেটে নয়, বরং গালে। এই থলেতে তারা ক্যাঙ্গারুর মতো বাচ্চা রাখে না। এই থলেটি তারা বীজ পরিবহনের জন্য ব্যবহার করে। মরুভূমির শুষ্ক পরিবেশে ক্যাঙ্গারু ইঁদুরের প্রচুর পানির প্রয়োজন হয়। থলেতে রাখা খাদ্য বীজ থেকে তারা প্রয়োজনীয় পানি সংগ্রহ করে।

এরা নিশাচর প্রাণী। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকায় রাতে চলাফেরা করে, যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। দিনের বেলা গর্তে ঘুমিয়ে কাটায় তারা।

দীপ্ত রিজন