তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর চাপা পড়া ৩ বছর বয়সের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ জন। সব মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে, ভূমিকম্পের প্রায় তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে এলিফ নামের ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে উদ্ধারকারীরা।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) হিসাবমতে, ইজমিরে প্রাণহানির পাশাপাশি আহতও হয়েছে মোট ৯৯৪ জন। গ্রিসের সামোস দ্বীপে মৃতের সংখ্যা ২ জনেই রয়েছে।
আরও পড়ুন: ভারত মহাসাগরে টহল দেবে জার্মান যুদ্ধজাহাজ
সিএনএন জানায়, তুরস্কে প্রায় একদশকের মধ্যে ভূমিকম্পের ভয়াবহতা এবারই সবচেয়ে বেশি। শহরটির একটি এপার্টমেন্ট ব্লকে এখনও ২০ জন মতো চাপা পড়ে আছে। ভেঙে পড়া আরও ৮ টি বাড়ির ধ্বংসস্তূপেও জীবিতদের সন্ধান চলছে বলে খবরে জানানো হয়।
ইত্তেফাক/আরআই

