প্রবীণ ক্রীড়া সাংবাদিক হান্নান খানের ইন্তেকাল

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৫০

প্রবীণ ক্রীড়া সাংবাদিক, খ্যাতিমান ধারাভাষ্যকার ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্য হান্নান খান (৬৮) গতকাল ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  বেশ কিছুদিন ধরে  হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন তিনি। এটিএন বাংলার ক্রীড়া বিভাগে কাজ করেছেন, সাবেক যুগ্মবার্তা সম্পাদকও ছিলেন তিনি। তার স্ত্রীও এখন করোনায় আক্রান্ত। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সম্মাননাপ্রাপ্ত এই সাংবাদিক মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন  বিএসপিএ ও বিএসজেএ।