মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে খেপেছে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে পাকিস্তানেও।
পার্সটুডের খবরে বলা হয়, সোমবার পাকিস্তানে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে করাচিতে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কুশপুত্তলিকায় আগুন দিয়েছে বিক্ষোভকারী জনতা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফ্রান্সবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
খবরে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানায়।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্প: ৬৫ ঘণ্টা পর শিশু উদ্ধার, মৃত্যু বেড়ে ৮৫
এদিকে ইসলাম ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন নেতার নিন্দার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রনকে তার 'বিভেদমূলক বক্তব্য' প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ইউরোপের ২০টিরও বেশি মুসলিম সংগঠন।
ইত্তেফাক/আরআই

