নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সোমবার গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা সিপিবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদুল গণি রিজন, ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, এই সরকার দ্রব্যমূল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। কারণ বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি। ফলে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
