৪০ মেট্রিক টন ইউরিয়া জব্দ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:১৯

পাচারকালে ৪০ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে দুইটি ট্রাক থেকে সারগুলো জব্দ করা হয়। এ সময় ট্রাকের দুই চালক এবং চালকের দুই সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে সারগুলো যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাচ্ছিলেন বলে ট্রাকের চালকরা জানায়। আটককৃতরা হলেন ট্রাকচালক জামাল উদ্দীন ও ইব্রাহীম হোসেন এবং তাদের সহকারী লিটন কুমার ও নাসির আলী।