হ্যারিং বোন সড়কে ৩ নম্বর ইট!

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:১৯

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের মরাহাটি স মিলের মোড় থেকে বড়বাড়ী মসজিদ ও চাঁদপাড়া থেকে নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত হ্যারিং বোন বন্ডের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক বলেন, ভাটাগুলোতে ইট পাওয়া যাচ্ছে না। তাই ঐ ইট দিয়ে কাজ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, চেয়ারম্যান যদি থার্ডক্লাস ইট দিয়ে কাজ করে থাকেন, তাহলে তাকে পুনরায় কাজটি করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া বলেন, নিয়মানুযায়ী কাজ না হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।