দাউদকান্দিতে মাছ ধরার ধুম

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:২০

দাউদকান্দির প্লাবনভূমিতে মত্স্য চাষ প্রকল্পগুলোতে মাছ ধরার ধুম লেগেছে। এখানে চৈত্র-বৈশাখ মাসে রুই, কাতল, কার্ফু, সিলভারকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অগ্রহায়ণ মাসে এ জমিগুলোতে ইরি ধানের চাষ করা হবে বিধায় এখন মাছ ধরার ধুম লেগেছে। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান এবং মত্স্যচাষি জসিম উদ্দীন বলেন, জেলেরা সারা রাত মাছ ধরে। ভোরে সেসব মাছ গাড়ি বোঝাই করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে। মত্স্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, দাউদকান্দির ৭০টি মত্স্য চাষ প্রকল্পে বছরে ৩৭ হাজার ৪০০ টন মাছ উত্পাদিত হয়।