পাইকগাছায় সোমবার ৫ হাজার জাল টাকার নোটসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো নুর মোহাম্মদ ও আয়েশা বিবি। স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন গাইন জানান, আয়েশা স্থানীয় সোহরাব গাইনের মুদি দোকান থেকে মাল নিয়ে একটি হাজার টাকার নোট খুচরা করে টাকা নিতে বলেন। ঐ নোট নিয়ে দোকানদারের সন্দেহ হলে লোকজন ডেকে তাকে আটক করে। ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল আলম জানান, এ চক্রে জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে।
