আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:২২

চৌমুহনীর একটি আবাসিক হোটেল থেকে রবিবার রাতে পুলিশ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আল আমীন।  চৌমুহনী শহরের করিমপুর রোডের ঢাকা হোটেলের ম্যানেজার সুমন জানান, নরসিংদীর পৌর কো-অপারেটিভ জুট মিল এলাকার হাজারিপদ মণ্ডলের ছেলে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণকারী আল আমীন শুক্রবার হোটেলের পঞ্চমতলার ৩৫ নম্বর কক্ষ ভাড়া নেয়। শনিবার রাতে কক্ষের দরজা বন্ধ করার পর রবিবারও সারাদিন দরজা বন্ধ থাকায় সন্ধ্যায় সন্দেহ হলে বেগমগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে। যাতে তার শ্বশুরবাড়ির এলাকার শহীদ নামে এক ব্যক্তির কাছে টাকা পাওনা রয়েছে বলে লেখা রয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।