ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:২৪

শায়েস্তাগঞ্জে সোমবার ডোবা থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আহমদ আলী শাওন (২২)। সে উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জেনেছি, সে মৃগীরোগী ছিল। হয়তো সে বিলের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি।