নড়বড়ে সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:২৪

উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের ওপর পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ১০ গ্রামের মানুষ। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেন, বরাদ্দ না আসায় এখানে পাকা ব্রিজ নির্মাণ হচ্ছে না। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করে ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে।