সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস উদ্যাপনের অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শাখার শাখা প্রধানগণ আলোচ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ভার্চুয়াল কর্মসূচির উদ্বোধন করেন
০০০০০
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাচোল উপশাখা সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম
