ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে নিয়োগ দেবে মেটলাইফ বাংলাদেশ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৫৪

ডিজিটাল প্ল্যাটফরম আগ্রহী প্রার্থীদের বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা এখন অনলাইনেই প্রস্তুতিমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং তাদের যে কোনো প্রয়োজনে মেটলাইফ প্রতিনিধিদের সহযোগিতা পাবেন। যোগদানের পর ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটগণ গ্রাহকদের সঙ্গে সরাসরি দেখা না করেও ডিজিটাল টুলের মাধ্যমে তাদের সেবা দিতে পারবেন। এছাড়াও, বিমাশিল্প সম্পর্কে এবং পরিবর্তিত পরিস্থিতি অনুসারে গ্রাহকচাহিদা অনুযায়ী সেবাদানের বিষয়ে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে ভার্চুয়াল ট্রেনিং প্ল্যাটফরম উন্মোচন করেছে মেটলাইফ। দক্ষ বিমা পেশাজীবী ছাড়াও যাদের বিমা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তারাও মেটলাইফ বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। দেশ জুড়ে ৬৪ জেলায় গ্রাহক সেবাদানে নিয়োজিত মেটলাইফের সুদক্ষ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের সঙ্গে কাজ করবেন নতুন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটগণ। —প্রেস বিজ্ঞপ্তি