ডিএসইতে ব্লকে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৫৬

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিগুলোর ২৬ লাখ ৪ হাজার ৯৮৮টি শেয়ার ৬২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ১২ লাখ ২৬ হাজার টাকার, সুহূদের ৯ লাখ ৯৮ হাজার টাকার, সি পার্লের ৫ লাখ টাকার, সায়হাম টেক্সটাইলের ১৪ লাখ ৪৫ হাজার টাকার, সায়হাম কটনের ১৬ লাখ ৯০ হাজার টাকার, রূপালী ইনসিউরেন্সের ৫ লাখ ৬৬ হাজার টাকার, রিপাবলিক ইনসিউরেন্সের ৫ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৫ লাখ ২৬ হাজার টাকার, প্রাইম লাইফ ইনসিউরেন্সের ১১ লাখ ৩৬ হাজার টাকার, পপুলার লাইফ ইনসিউরেন্সের ১৩ লাখ ৯৯ হাজার টাকার, পেনিনসুলার ১ কোটি ২০ লাখ টাকাসহ আরো কয়েকটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।