মিরপুরের শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মঞ্জু ওরফে মরন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল এ ঘটনা ঘটে। মঞ্জু ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। সহকর্মী আকবর হোসেন জানান, সকাল থেকে নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলায় কাজ করছিলেন মঞ্জু। সেন্টারিংয়ের বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
