ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৪৬

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় রবিবার (১ নভেম্বর) রাতে ছয়জন নিহত ও অপর নয় আহত হয়েছে। খবর সিনহুয়ার

স্থানীয় এক পুলি সোমবার টেলিফোনে জানায়, বহরাইচ জেলার পাইগপুর অঞ্চলে এক যানবাহন একটি ভ্যানকে ধাক্কা দিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সবাই ছিল ভ্যানের আরোহী, তারা লখিমপুর শহরের একটি ধর্মীয় স্থান থেকে ফিরছিল। ভ্যানটিতে মোট ১৬ জন আরোহি ছিল।

ইত্তেফাক/এমআর