চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:০০

পাঁচ বছর বয়সি আব্দুল্লাহ থ্যালাসমিয়া রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তার শরীরে প্রতি মাসে ২ বার রক্ত দিতে হয়। এই রক্তশূন্যতা রোগের কারণে সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। তার বুকের একটি অপারেশন করতে হবে। চিকিত্সার ব্যয় বহন করতে গিয়ে তার পিতা হেমায়েত উল্লাহ নিঃস্ব হয়ে পড়েছেন। আব্দুল্লাহর মা খোদেজা বেগম জানান, চিকিত্সকরা তাকে জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিত্সায় তার সন্তান সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদি এ চিকিত্সার ব্যয় বহন করা তার জন্য একেবারেই অসম্ভব। চিকিত্সার জন্য তার মা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : খোদেজা বেগম, হিসাব নম্বর-১০৮ ৩৪১ ৯০০ ৭৩১৩, ব্যাংক এশিয়া, চাটখিল শাখা, আর বিকাশ নম্বর ০১৯২১-২৮১২৫৭।