ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম এবং ডা. সুমন কুমার সেন ২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার অনলাইনে ভোটগ্রহণ করা হয়। ৭৪৫ জন ভোটারের মধ্যে ৫৪৯ জন ভোট প্রদান করেন। গণতান্ত্রিক জয়বাংলা পরিষদ মনোনীত ডা. মুরাদ এবং ডা. সুমন প্যানেল ৫২০ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হন। প্রতিপক্ষ প্যানেল ১৩ ভোট পায়। ৬৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত এই কমিটি ২০২২ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
