ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মাতা মাবিয়া খাতুন (৯০) গত শুক্রবার বিকালে নগরীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ছয় পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নগরীর মধ্যম মোহরা বায়তুল ইকরাম জামে মসজিদ প্রাঙ্গণে রাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মাবিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরী, পরিচালক অমিত চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম, সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ, সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
