উপজেলার দ্বিমুড়া গ্রামে প্রেমিকার পরিবারের লোকজনের হাতে এক কলেজছাত্রের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার কুয়েত প্রবাসী আব্দুল হাইয়ের স্ত্রী জাহানারা আক্তার লিপিকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ ঘটনার উল্লেখযোগ্য আসামি সালাউদ্দিন ও মইন উদ্দিনকে গ্রেফতার করে। শনিবার রাতে চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আহসান উল্লার পুত্র কলেজছাত্র ফয়সলকে বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল হাইর কন্যা লিজা আক্তার প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি ডেকে আনে। এক পর্যায়ে লিজার মাসহ পরিবারের লোকজন ফয়সলের হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়।
