চট্টগ্রাম বন্দরের এক একর জায়গা উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:০৩

নগরীর নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে অভিযানে অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, শ্রমিক ও আনসার সদস্যরা অংশ নেন।