শারমীন রহমান তানিয়া
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া গত রবিবার রাতে নগরীর রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোক প্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ শোকবার্তা প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশের জন্য কালো ব্যাজ ধারণ করে অফিস করেন।
