রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:০৩

তয়েজ উদ্দীন দেওয়ান

রাজশাহীর বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধা তয়েজ উদ্দীন দেওয়ান (৭৮) গত রবিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার নিজ উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত বিহানালী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।