কেরানীগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২৮

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বোরহানিবাগ এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে সোমবার ধর্ষক রমজান হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। 

ধর্ষিতার মা সোমবার  কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।  অভিযোগ উল্লেখ করা হয় বোরহানিবাগ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে রমজান হোসেন গত শনিবার তার ৮ ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে আটক রেখে ধর্ষণ করে।

মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানায়, তারা বাদীর লিখিত অভিযোগ পেয়ে সোমবার রাতে ধর্ষক রমজানকে আটক করেছে।  ভিকটিমের অধিক রক্তক্ষরণের কার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এমআর