ঢাকা ওয়াসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২৪

ঢাকা ওয়াসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার, সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আব্দুল বাকী চৌধুরী।

একপর্যায়ে সমবায় সমিতির সংশ্লিষ্ট থানা কর্মকর্তা রেজাউল বারী এই সমিতির কার্যক্রমের ওপর সন্তুষ্টি প্রকাশ করেন। এদিকে নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান সমবায় সমিতির আইনকানুন অনুসরণসহ মাসিক চাঁদা ও ডনেশনের কথা বলেন। সম্মানিত সদস্য সৈয়দ কামরুল আহ্সান কিছু কিছু ক্ষেত্রে গঠনমূলক বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে সদস্য আ ফ ম আব্দুল আজিজ, মো. মহসীন উদ্দিন খান এবং মো. রুহুল আমিন ভূঁইয়া বিভিন্ন আঙ্গিকে বক্তব্য তুলে ধরেন। পরিশেষে সমিতির সহসভাপতি মো. বজলুর রহমান উপস্থিত সবাইকে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।—প্রেস বিজ্ঞপ্তি