চাঁদপুরের ফরিদগঞ্জে মোটর সাইকেল-সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন রায়হান (১৭) ও জাহিদ হোসেন (২২) । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ডিশ কর্মচারী জাহিদসহ ৩জন লাইনম্যান মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার পূর্ব পার্শে¦ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি স্কুটারের (গাড়ির নং- চাঁদপুর থ - ১১-১৫৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত জাহিদের দুই সহকর্মীকে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে রায়হান নামে আরো এক যুবক নিহত হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি সহ চালক মনিরকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
