ফ্রান্সে এবার মসজিদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১১:৩১

ফ্রান্সে এবার এক মসজিদে অজ্ঞাত ব্যক্তি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। দেশটির মসজিদ কমিটির প্রধান শনিবার এই তথ্য জানিয়েছেন।  

ইসলামিক কনফেডারেশন ন্যাশনাল অপিনিয়নের  (সিআইএমজি) সাধারন সম্পাদক ফাতিহ সাইকির বলেন, কেউ একজন মসজিদে একটি ক্যানে পেট্রোল ভরে দেয় এবং সেখানে আগুন লাগে।  তবে ভাগ্য ভাল সেই আগুন নিভে যায় এবং এতে মসজিদ বিল্ডিংয়ের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।  

ইতোমধ্যে এই ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে।  সাইকির মতে পুলিশ ঐ মসজিদ পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। 

পুলিশের বিবৃতিতে এই ঘটনাকে 'অগ্নিসংযোগের চেষ্টা' হিসেবে উল্লেখ করা হয়েছে।  এবং তদন্তের স্বার্থে ক্যামেরা রেকর্ড খতিয়ে দেখা হবে।  

এদিকে ইসলাম নিয়ে 'বেফাঁস' মন্তব্য করার দায়ে মুসলিম বিশ্বে তোপের মুখে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।  

ইত্তেফাক/এসআর