চীনে নতুন করে ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৪৯ জনে। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কতৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গতকাল নতুন করে ২৪ জনের করোনার শনাক্ত করা হয়েছে। এতে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
তারা আরও জানায়, জিনজিয়াং শহরে সবচেয়ে বেশি পরীক্ষা করা হলেও করোনা সংক্রমণ ঠেকাতে পুরো চীনে ব্যাপক হারে পরীক্ষা চলাচ্ছে দেশটি।
চীনের জাতীয় হেলথ কমিশন বলেছে, চীনে যে নতুন সংক্রমণ হয়েছে তা আমাদের স্থানীয়দের থেকে হয় নি। নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৪৪ জনই দেশের বাহির থেকে আসা। স্থানীয়দের মধ্যে মাত্র ৫ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। ওই পাঁচজন জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিম এলাকার। ৪৪ জন রোগীর মধ্যে নয়াদিল্লি থেকে উহান থেকে এসেছেন ৪ জন।
চীনের স্বাস্থ্য কমিশন গত ৩০ দিনে নতুন করে ৬১ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করেছে। এর মধ্যে একই ফ্লাইটে ভারতের নয়াদিল্লি থেকে উহানে যান ১৯ জন। গত বছরের ডিসেম্বর মাসে উহান শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। জিনজিয়াং প্রদেশে নতুন করে ১৩ জন স্থানীয় উপসর্গহীন রোগী শনাক্ত হওয়ায় ওই অঞ্চলে এখন ব্যাপক হারে করোনা পরীক্ষা শুরু করেছে চীনের স্বাস্থ্য কমিশন।
আরও পড়ুন: আমি ডেমোক্র্যাট দলের, কিন্তু প্রেসিডেন্ট হবো আমেরিকার: বাইডেন
চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ হাজার ৪৫২ জন যার মধ্যে করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৮৬ হাজার ৭০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪হাজার ৬'শ ৩৪ জনে।
ইত্তেফাক/এএইচপি
