ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করায় মসজিদের ইমাম গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:২৫

ফ্রান্সের মহানবী (সা.) এর অবমাননা ও দেশটির প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করায় মিশরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। মিশরের উত্তরাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করেন আহমাদ হাম্মাম।

পার্সটুডের খবরে বলা হয়, দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ওই ইমামকে গ্রেফতার করা হয়। ওই ইমামের নাম আহমাদ হাম্মাম। তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন।

এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিশরের পুলিশ। মিশরের গণমাধ্যম জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মার্কিন নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা

মিশরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মাদ মোখতার জুমা এ সম্পর্কে বলেছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/আরআই