ঈশ্বরদীতে অটোরিকশাচালক মিজানুর রহমান সুজনকে (৩৫) হত্যার অভিযোগে অপর অটোরিকশাচালক কাসেমকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়ইচারা এলাকার মামার বাড়ি থেকে কাসেমকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া গোলচত্বর এলাকায় যাত্রী উঠানো নিয়ে গোলযোগের ঘটনায় অটোরিকশাচালক মিজানুর রহমান সুজন (৩৫) নিহত হয়। অটোরিকশা চালক কাসেমের (৬০) বিরুদ্ধে সুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত মিজানুর রহমান সুজন শেখ পাড়া মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আরো পড়ুন : রাজশাহীতে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলচত্বরে অটোরিকশায় যাত্রী উঠানোর ঘটনাকে কেন্দ্র করে সুজনের সঙ্গে কাসেমের কথা কাটাকাটি হয়। এ সময় লোহার তালা দিয়ে সুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, নিহত সুজনের পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
