ভোট চুরির চেষ্টার অভিযোগ ট্রাম্পের , রাতে ভাষণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১২:৫৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ট্রাম্পের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়।

ফেসবুক স্ট্যাটাসে ট্রাম্প আরো জানান যে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।  

ফেসবুক স্ট্যাটাসে ট্রাম্প বলেন, আমরা বড়ো জয়ের পথে আছি তবে  তারা নির্বাচনে চুরির চেষ্টায় আছেন। 

ইত্তেফাক/এআর