যুক্তরাষ্ট্রে নির্বাচনের লড়াই কখনও শেষ হয় না: মার্কিন ভোটার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২০:৫৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন অনেকেই। মঙ্গলবার শেষ হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। ভোট দিতে আসা মার্কিন নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের লড়াই কখনও শেষ হয় না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির ১২ জন বাইডেন সমর্থক এবং ১৩ জন ট্রাম্প সমর্থককে একটি ভার্চুয়াল ওয়াচ পার্টিতে সংযুক্ত করলে তারা এমন মন্তব্য করেন। উভয় দলের সমর্থকরা একমত হয়েছেন যে, নির্বাচনী প্রচার সমাবেশ এমন একটি প্রতিযোগিতা যা কখনও শেষ হয় না। 

কেউ কেউ বলছেন, এবারের নির্বাচন চরম অমানবিক। আবার কেউ কেউ বলছেন, এ নির্বাচন একেবারেই কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়। তবে বিবিসি বলছে, এরপরও আমেরিকানরা ভোট দিয়েছে। 

ইত্তেফাক/আরআই